বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

ইসলামী ধারার ব্যাংকে শরিয়াহ অডিট বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
ইসলামী ধারার ব্যাংকে শরিয়াহ অডিট বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ধারার ব্যাংকে শরিয়াহ অডিট বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

শরিয়াহভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংক এবং প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা ও উইন্ডোগুলোতে স্বতন্ত্র শরিয়াহ অডিট নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের পণ্য, বিনিয়োগ, চুক্তি, দলিল এবং মুনাফা বণ্টন পদ্ধতি শরিয়াহ নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়মিত নিরীক্ষা করে প্রতিবেদন সরাসরি পর্ষদের অডিট কমিটি অথবা শরিয়াহ সুপারভাইজরি কমিটির কাছে জমা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা (আইসিএমএস) বিষয়ক নতুন নির্দেশিকা জারি করে এ নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে দেশের সব তফসিলি ব্যাংককে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নীতিমালা অনুযায়ী তাদের সাংগঠনিক কাঠামো ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, ইসলামী শরিয়াহভিত্তিক পরিচালিত ব্যাংক, শাখা ও উইন্ডোগুলোর জন্য পৃথক ও নিবেদিত শরিয়াহ অডিট বিভাগ থাকতে হবে। শরিয়াহ লঙ্ঘনের ফলে সৃষ্টি হতে পারে এমন আইনি, আর্থিক এবং সুনামগত ঝুঁকি প্রতিরোধই হবে এ বিভাগের প্রধান দায়িত্ব। পুরো অডিট কার্যক্রম পরিচালিত হবে শরিয়াহ সুপারভাইজরি কমিটি এবং পর্ষদের অডিট কমিটির তত্ত্বাবধানে।

সম্পর্কিত

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !

রাষ্ট্রপতি বদলের গুঞ্জন, আলোচনায় আমলার নাম

ঝুঁকিভিত্তিক তদারকি নিশ্চিত করতে প্রতিটি ব্যাংককে ‘রিস্ক-বেসড শরিয়াহ অডিট প্ল্যান’ প্রণয়ন করতে হবে। শরিয়াহ লঙ্ঘনের সম্ভাবনা অনুযায়ী শাখাগুলোকে উচ্চ, মধ্যম ও নিম্ন ঝুঁকির শ্রেণিতে ভাগ করা হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ শাখাগুলোতে বছরে অন্তত দুইবার শরিয়াহ অডিট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

অডিট কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে পরিদর্শন শেষ হওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে শরিয়াহ অডিট প্রধানের কাছে খসড়া প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া প্রতি ত্রৈমাসিক শেষে ৩০ কার্যদিবসের মধ্যে সমন্বিত প্রতিবেদন এবং অর্থবছর শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন শরিয়াহ সুপারভাইজরি কমিটি, পর্ষদ অডিট কমিটি এবং ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে উপস্থাপন করতে হবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, শরিয়াহবহির্ভূত কোনো লেনদেন থেকে অর্জিত আয় ব্যাংকের নিয়মিত মুনাফা হিসেবে গণ্য করা যাবে না। শরিয়াহ সুপারভাইজরি কমিটির নির্দেশনা অনুযায়ী এ ধরনের আয় করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল অথবা দাতব্য খাতে স্থানান্তর করতে হবে। একই সঙ্গে শরিয়াহ পরিপালনে গুরুতর অবহেলা বা অনিয়মের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা বা ইউনিটের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নতুন আইসিএমএস নির্দেশিকায় ঝুঁকিভিত্তিক তদারকি আরও কার্যকর করতে ডেটা অ্যানালিটিক্স এবং আধুনিক মনিটরিং সফটওয়্যার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতে, এসব প্রযুক্তির ব্যবহার মানি লন্ডারিং প্রতিরোধ, ট্রেজারি কার্যক্রমের রিয়েল-টাইম তদারকি এবং সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

২৫০ বছরের ইতিহাসের প্রতি এক সঙ্গীতময় শ্রদ্ধাঞ্জলি
আন্তর্জাতিক

A tribute 250 years in the making

৬ জুলাই ২০২৬
২৯ পণ্যের দাম বেঁধে দিলো সরকার, তবে বাজারে উল্টো চিত্র
অর্থনীতি

২৯ পণ্যের দাম বেঁধে দিলো সরকার, তবে বাজারে উল্টো চিত্র

১৬ মার্চ ২০২৪

সর্বশেষ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬
0

0

রাষ্ট্রপতি বদলের গুঞ্জন, আলোচনায় আমলার নাম

রাষ্ট্রপতি বদলের গুঞ্জন, আলোচনায় আমলার নাম

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬
0

0

৩০ সেকেন্ডের কল, ৪৫ বছরের অপেক্ষার অবসান

৩০ সেকেন্ডের কল, ৪৫ বছরের অপেক্ষার অবসান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬
0

0

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক, অংশীদারিত্ব অব্যাহত রাখার আশাবাদ রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক, অংশীদারিত্ব অব্যাহত রাখার আশাবাদ রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ জুলাই ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !

২৩ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি বদলের গুঞ্জন, আলোচনায় আমলার নাম

রাষ্ট্রপতি বদলের গুঞ্জন, আলোচনায় আমলার নাম

২৩ জুলাই ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.