বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

ঈদের আগে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক ব্যবস্থাপক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪
in অর্থনীতি
Reading Time: 1 min read
A A
0
পূবালী ব্যাংক চাঁদপুর

পূবালী ব্যাংকের এই শাখার সাবেক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী এমন কাণ্ড ঘটিয়েছেন

ঈদের আগেই বাংলাদেশে ভয়াবহ ব্যাংক জালিয়াতির ঘটনা ঘটলো। এতে গ্রাহকদের প্রায় দুই কোটি ৫১ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এক ব্যাংক কর্মকর্তা।

ঘটনাটি চাঁদপুরে পূবালী ব্যাংক পিএলসি নতুন বাজার শাখার। এই ব্যাংকের সাবেক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী (৪০) অতিরিক্ত মুনাফা দেবেন বলে গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন। এই ব্যাংক কর্মকর্তার বাড়ি জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা।

১৫ এপ্রিল দুপুরে ব্যাংকের দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির, মডেল থানার তদন্তকারী কর্মকর্তা নজরুল ও গ্রাহকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সম্পর্কিত

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

বাংলাদেশের বড় বাজারে কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ

ব্যাংকের নিয়মিত গ্রাহক স্থানীয় ব্যবসায়ী আকবর হোসেন লিটন লেন, ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী ১৪ জানুয়ারি চাঁদপুর শাখায় যোগদান করেন। এরপর থেকেই তার সঙ্গে পরিচয়। ঈদের আগে তিনি আমার কাছ থেকে টাকা ধার চান। কয়েকদিনের মধ্যে দিয়ে দেবেন বলে জানান। আমি সরল বিশ্বাসে তাকে এক কোটি ৭৬ লাখ টাকা দেই। কিন্তু তিনি টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যান। কীভাবে কী করলেন তা বুঝে উঠতে পারিনি। এ ঘটনায় আমি ১৩ এপ্রিল চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেছি।

অভিযুক্ত সাবেক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী

অপরদিকে কচুয়া উপজেলার আশ্রাফুর এলাকার দলিল লেখক মারুফ জানান, অধিক মুনাফা দেবেন বলে তার কাছ থেকে শ্রীকান্ত নন্দী নেন ৭৫ লাখ টাকা।

মারুফের আত্মীয় একই ব্যাংকের গ্রাহক নাছির উদ্দিন খান বলেন, অধিক মুনাফা দেবেন বলে আমার আত্মীয় মারুফের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেয়। টাকা না দেওয়াতে ঈদের আগে তার সঙ্গে দুবার বৈঠক হয়। ঈদের পরে টাকা ফেরত দেবেন বললে এখন তিনি নিখোঁজ।

এদিকে শ্রীকান্ত নন্দী ৪ এপ্রিল বিকেল ৩টার পর ব্যাংক থেকে নিখোঁজ রয়েছেন মর্মে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেছেন বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির। তিনি ওই জিডিতে উল্লেখ করেন শ্রীকান্ত নন্দীর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

নতুন শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, ঈদের আগে শেষ কর্মদিবসে আমাকে এই শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকেই এ শাখায় যোগদান করেছি। শ্রীকান্ত নন্দীর নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়। আর থানায় জিডি করা হয়। ঘটনটির তদন্ত চলছে। আমাদের অভ্যন্তরীণ গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা নেই।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল বলেন, আমরা ঘটনা তদন্ত করে দেখছি। লেনদেনের বিষয়ে কোনো অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেবো।

ট্যাগ: চাঁদপুরপূবালী ব্যাংকব্যাংক জালিয়াতিলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ফ্রিডম ২৫০ শুধু অতীত নয়, ভবিষ্যতেরও সূচনা
অর্থনীতি

ফ্রিডম ২৫০ শুধু অতীত নয়, ভবিষ্যতেরও সূচনা

৬ জুলাই ২০২৬
সব পেমেন্ট এখন এক কিউআরে: ক্যাশলেস বাংলাদেশের পথে বাংলা কিউআরের নতুন অধ্যায়
অর্থনীতি

সব পেমেন্ট এখন এক কিউআরে: ক্যাশলেস বাংলাদেশের পথে বাংলা কিউআরের নতুন অধ্যায়

৩০ জুলাই ২০২৬

সর্বশেষ

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

বাংলাদেশের বড় বাজারে কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ

বাংলাদেশের বড় বাজারে কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

বাংলাদেশে স্যামসাং: আমদানি থেকে উৎপাদন ও প্রযুক্তি গবেষণায়

বাংলাদেশে স্যামসাং: আমদানি থেকে উৎপাদন ও প্রযুক্তি গবেষণায়

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

১৬ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.