রবিবার, অক্টোবর ৪, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৪ অক্টোবর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ

স্টাফ রিপোর্টার:
ব্যাংকঋণের উচ্চ সুদহারের কারণে ব্যবসা পরিচালনায় উদ্যোক্তাদের যে আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে, তা কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্যাকেজের আওতায় স্বল্প সুদে অর্থায়নের সুযোগ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

তিনি বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ। এত উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে সফলতা অর্জন করা উদ্যোক্তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্যোক্তাদের আর্থিক চাপ কমাতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজের মাধ্যমে স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাজশাহী নগরের ভেড়িপাড়া মোড় এলাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি খাতে গতি সঞ্চার করতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সম্পর্কিত

প্রান্তিক উদ্যোক্তাদের ছোট ঋণে বড় হওয়ার সুযোগ তৈরি করতে চাই: মো. নুরুল আজীম

এসবিএসি ব্যাংকের লক্ষ্য মোট ঋণের ৫০ শতাংশ এসএমই খাতে নেওয়া: এস এম মঈনুল কবীর

সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ব্যবসায়ী, চেম্বার নেতারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।

অনুষ্ঠানে গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে দেশের তরুণদের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা ও অংশগ্রহণ দেখা গেছে, তা অর্থনৈতিক কর্মকাণ্ডে কাজে লাগাতে ‘উদ্যোগ’ নামে একটি বিশেষ স্কিম চালুর পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করে মোট ৫ হাজার তরুণ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে স্কিমটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হবে।

কৃষকদের জন্য ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়ে মো. মোস্তাকুর রহমান বলেন, ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের সুবিধা যাতে আরও বেশি প্রকৃত ও প্রান্তিক কৃষকের কাছে পৌঁছানো যায়, সে জন্য প্রচলিত জমি বা স্থাবর সম্পত্তি জামানত রাখার পরিবর্তে বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এর ফলে কৃষকদের অর্থায়নপ্রাপ্তির সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে উত্তরবঙ্গের কৃষিপণ্যের উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি পর্যন্ত প্রতিটি ধাপকে কার্যকর করা জরুরি। এ লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ব্যাংকের এসব উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে অর্থায়নের সুযোগ বাড়ানো, কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করা এবং কৃষিপণ্যের উৎপাদন ও বিপণনব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি বেসরকারি খাতে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
অর্থনীতি

বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

২৪ সেপ্টেম্বর ২০২৬
রফতানি আয় ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা
অর্থনীতি

রফতানি আয় ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা

৩১ জুলাই ২০২৬

সর্বশেষ

প্রান্তিক উদ্যোক্তাদের ছোট ঋণে বড় হওয়ার সুযোগ তৈরি করতে চাই: মো. নুরুল আজীম

প্রান্তিক উদ্যোক্তাদের ছোট ঋণে বড় হওয়ার সুযোগ তৈরি করতে চাই: মো. নুরুল আজীম

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ অক্টোবর ২০২৬
0

0

এসবিএসি ব্যাংকের লক্ষ্য মোট ঋণের ৫০ শতাংশ এসএমই খাতে নেওয়া: এস এম মঈনুল কবীর

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ অক্টোবর ২০২৬
0

0

জেরিন হান্নান: ২ হাজার টাকা থেকে আবার উদ্যোক্তা হওয়ার গল্প

জেরিন হান্নান: ২ হাজার টাকা থেকে আবার উদ্যোক্তা হওয়ার গল্প

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ অক্টোবর ২০২৬
0

0

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান-চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান-চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

প্রান্তিক উদ্যোক্তাদের ছোট ঋণে বড় হওয়ার সুযোগ তৈরি করতে চাই: মো. নুরুল আজীম

প্রান্তিক উদ্যোক্তাদের ছোট ঋণে বড় হওয়ার সুযোগ তৈরি করতে চাই: মো. নুরুল আজীম

৪ অক্টোবর ২০২৬

এসবিএসি ব্যাংকের লক্ষ্য মোট ঋণের ৫০ শতাংশ এসএমই খাতে নেওয়া: এস এম মঈনুল কবীর

৪ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.