বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

জুলাইয়ে চীনের রিজার্ভে যোগ হলো প্রায় ২০ টন স্বর্ণ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, বাণিজ্য, বিশ্ব
A A
0
জুলাইয়ে চীনের রিজার্ভে যোগ হলো প্রায় ২০ টন স্বর্ণ

স্বর্ণের মজুদ বাড়ানোর ধারা অব্যাহত রেখেছে চীন। জুলাইয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে প্রায় ২০ টন স্বর্ণ যোগ হয়েছে। এর মধ্য দিয়ে টানা ২১ মাস স্বর্ণ কেনার ধারা বজায় রাখল বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি।

গত শুক্রবার চীন সরকারের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) হিসাব অনুযায়ী, জুলাইয়ের শেষে দেশটির স্বর্ণের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ ৮০ হাজার আউন্সে। জুনের শেষে এ মজুদের পরিমাণ ছিল ৭ কোটি ৫ লাখ ৪৪ হাজার আউন্স। অর্থাৎ এক মাসে চীনের স্বর্ণের রিজার্ভ বেড়েছে ৬ লাখ ৪০ হাজার আউন্স বা প্রায় ১৯ দশমিক ৯ টন।

২০২৩ সালের অক্টোবরের পর এক মাসে এটিই চীনের স্বর্ণ রিজার্ভে সবচেয়ে বড় সংযোজন। এর আগে চলতি বছরের জুনে দেশটি প্রায় ১৫ টন স্বর্ণ কিনেছিল। সব মিলিয়ে চীনের সরকারি স্বর্ণের মজুদের পরিমাণ এখন প্রায় ২ হাজার ৩৬৬ টন।

সম্পর্কিত

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং বৈশ্বিক অর্থনীতিতে পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে চীনসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনা এবং ঝুঁকি কমানোর কৌশলের অংশ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছে দেশগুলো। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের চাহিদাও বাড়ছে।

এদিকে চলতি বছরের শুরুর দিকে রেকর্ড উচ্চতায় ওঠার পর স্বর্ণের দাম কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে তা আবার শক্ত অবস্থানে ফিরেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের ওপরে অবস্থান করেছে।

চীনের স্বর্ণের রিজার্ভের তথ্য প্রকাশের পর গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম একপর্যায়ে ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩১৬ ডলারের ওপরে ওঠে। গত জুনের মাঝামাঝির পর এটিই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম। তবে গতকাল প্রতিবেদন লেখা পর্যন্ত দাম কিছুটা কমে আসে।

স্বর্ণের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চীন বিভিন্ন উদ্যোগও নিচ্ছে। আন্তর্জাতিক স্বর্ণ বাণিজ্য ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে হংকংয়ের ভূমিকা জোরদারের চেষ্টা করছে দেশটি। পাশাপাশি অভ্যন্তরীণ স্বর্ণের বাজারও ধীরে ধীরে সম্প্রসারণ করছে চীন।

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা এবং চীনের ধারাবাহিক মজুদ বৃদ্ধি বৈশ্বিক স্বর্ণবাজারে দীর্ঘমেয়াদি চাহিদার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

সৌদি ফ্যাশন ও টেক্স এক্সপোতে বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান
অর্থনীতি

সৌদি ফ্যাশন ও টেক্স এক্সপোতে বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

২৬ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিমাদের ‘চোর’ বললেন পুতিন
বিশ্ব

পশ্চিমাদের ‘চোর’ বললেন পুতিন

১৪ জুন ২০২৪

সর্বশেষ

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আলোচনা, সিদ্ধান্তে লাগবে কয়েক মাস

বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আলোচনা, সিদ্ধান্তে লাগবে কয়েক মাস

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

হকার ও অবৈধ পার্কিংয়ে অচল হওয়ার পথে ১০০ ফুট সড়ক ঢাকার মাদানী অ্যাভিনিউ

হকার ও অবৈধ পার্কিংয়ে অচল হওয়ার পথে ১০০ ফুট সড়ক ঢাকার মাদানী অ্যাভিনিউ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

১৪ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

১৪ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.