সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

মানবসদৃশ রোবট আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৯ জুলাই ২০২৬
in আন্তর্জাতিক, প্রযুক্তি, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
মানবসদৃশ রোবট আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মানবসদৃশ রোবট আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে বিদেশে তৈরি নতুন মানবসদৃশ রোবট এবং অন্যান্য অত্যাধুনিক রোবট আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত ঘোষণা করে। একই সঙ্গে ডেটা সেন্টার ও সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত বিদেশে তৈরি পাওয়ার ইনভার্টার আমদানিতেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মার্কিন যোগাযোগবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) দাবি, এসব পণ্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করতে পারে। নতুন নিষেধাজ্ঞার আওতায় মানবসদৃশ রোবট, চার পায়ের রোবট এবং অন্যান্য উন্নত রোবটিকস প্রযুক্তি অন্তর্ভুক্ত হয়েছে। এসব পণ্যের বড় একটি অংশ চীনে তৈরি।

এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডান কার বলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা নিরাপদ রাখার দায়িত্ব পালন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন রোবট ও পাওয়ার ইনভার্টারকে সংস্থাটির ‘কভার্ড লিস্ট’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তালিকায় জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বিবেচিত পণ্য ও সেবাগুলো রাখা হয়।

সম্পর্কিত

সাংবাদিকদের প্রেস পাস বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করবে তিন গণমাধ্যম

হিউম্যানয়েড রোবট: বছরে বিক্রি ৭ হাজার

তবে আগে থেকে এফসিসির অনুমোদন পাওয়া বা ইতোমধ্যে বাজারে থাকা মডেলের ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। সিদ্ধান্তটি কেবল নতুন আমদানি ও অনুমোদনের ক্ষেত্রে কার্যকর হবে।

এফসিসির আশঙ্কা, বিদেশে তৈরি পাওয়ার ইনভার্টারের মাধ্যমে দূর থেকে যন্ত্রপাতি নিয়ন্ত্রণ, তথ্য চুরি, নজরদারি কিংবা সাইবার হামলার ঝুঁকি তৈরি হতে পারে। একই ধরনের উদ্বেগ উন্নত রোবট প্রযুক্তির ক্ষেত্রেও রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

ওয়াশিংটনে চীনের দূতাবাস যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক বিষয়কে রাজনৈতিক রূপ দেওয়া এবং ভিত্তিহীন অজুহাতে চীনা পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ গ্রহণযোগ্য নয়। চীনের স্বার্থ ক্ষুণ্ন হলে বেইজিং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে মানবকল্যাণে ব্যবহারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে চীন।

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকস প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। ইতোমধ্যে উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানিতে চীনের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ওয়াশিংটন। একই সঙ্গে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে নতুন নিষেধাজ্ঞারও ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন।

অন্যদিকে চীন দাবি করেছে, দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির অগ্রগতি নিজস্ব গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার ফল। বর্তমানে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শিল্পকারখানা, গুদাম, সেবাখাত এবং গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য মানবসদৃশ রোবটের বাণিজ্যিক উৎপাদনে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে। অনেক ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের টেসলা ও বোস্টন ডাইনামিকসের মতো প্রতিষ্ঠানের আগেই বাজারে পণ্য সরবরাহ শুরু করেছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

আজই নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে ফ্রান্স, কাকে বেছে নেবেন ম্যাক্রোঁ?
আন্তর্জাতিক

আজই নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে ফ্রান্স, কাকে বেছে নেবেন ম্যাক্রোঁ?

১৩ ডিসেম্বর ২০২৪
Bashundhara units seek Bangladesh approval to import LPG, LNG
English News

Bashundhara units seek Bangladesh approval to import LPG, LNG

৮ আগস্ট ২০২৬

সর্বশেষ

২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী

২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার, রেমিট্যান্সে ১৩.৮% প্রবৃদ্ধি

রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার, রেমিট্যান্সে ১৩.৮% প্রবৃদ্ধি

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়ল

প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়ল

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সাড়ে পাঁচ বছরের অবমূল্যায়ন পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে টাকা

সাড়ে পাঁচ বছরের অবমূল্যায়ন পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী

২০ টাকা বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান: রিজভী

২১ সেপ্টেম্বর ২০২৬
রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার, রেমিট্যান্সে ১৩.৮% প্রবৃদ্ধি

রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার, রেমিট্যান্সে ১৩.৮% প্রবৃদ্ধি

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.