রবিবার, জুন ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

শেখ হাসিনার নামে অর্ধশত হত্যা মামলা, গণহত্যার ৭

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৪
in বাংলাদেশ
A A
0
শেখ হাসিনার নামে অর্ধশত হত্যা মামলা, গণহত্যার ৭

সদ্য ক্ষমতাচ্যুত ও পলায়নরত শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে সারা দেশের বিভিন্ন থানায় অন্তত অর্ধশত হত্যা মামলা হয়েছে। এ ছাড়া গণহত্যার অভিযোগ আনা হয়েছে সাতটি।

কোটা সংস্কার আন্দোলন দমাতে সারাদেশে বিপুলসংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলা ও পুলিশের গুলিতে হয়েছে। অভিযোগ রয়েছে যার নির্দেশদাতা হলেন শেখ হাসিনা।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অন্তত ৫৮০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নির্বিচারে এসব হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে মামলা হচ্ছে। এর বেশিরভাগই হচ্ছে হত্যা মামলা। এ ছাড়া হত্যাচেষ্টা, নির্যাতনসহ নানা ফৌজদারি অপরাধে মামলাগুলো করছেন সংক্ষুব্ধরা।

গণহত্যার অভিযোগগুলোর তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বাকি মামলাগুলোর তদন্ত করছে থানা পুলিশ। এসব হত্যা ও গণহত্যার মামলায় শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিউএস র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি

এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ অনেকেই আসামি হয়েছেন। আসামি করা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক, ব্যারপ্রধান, ডিবিপ্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। পাশাপাশি সারা দেশের বিভিন্ন এলাকার সাবেক এমপি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ১৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। কালবেলার প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে।

গণআন্দোলনের মুখে ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর মুদি দোকানদার আবু সায়েদকে (৪৫) হত্যার অভিযোগ এনে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি গত ১৩ আগস্ট সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এটিই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া প্রথম হত্যা মামলা।

এরপর ১৪ আগস্ট ঢাকা মডেল ডিগ্রি কলেজের নিহত শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৪ জনের নামে মামলা করা হয়। এদিন শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে গুম করে নির্যাতনের অভিযোগে আরেকটি মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। ১৫ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা হয়। রাজধানীর মোহাম্মদপুরে মাদ্রাসাছাত্র শিশু জোবাইদ হোসেন ইমনকে (১২) র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা এবং শেরেবাংলা নগরে অটোরিকশাচালক সাহাবুদ্দিন পুলিশের গুলিতে খুন হওয়ার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দুটি করা হয়। এভাবেই সারাদেশে প্রায় অর্ধশত হত্যা মামলা হয়।

এরপর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার চতুর্থ অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার চৌধুরী।

ট্যাগ: গণহত্যালিডশেখ হাসিনাহত্যা মামলা
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

রণক্ষেত্র শনির আখড়া, টোল প্লাজায় আগুন, গুলিতে শিশুসহ আহত ৬
বাংলাদেশ

রণক্ষেত্র শনির আখড়া, টোল প্লাজায় আগুন, গুলিতে শিশুসহ আহত ৬

১৭ জুলাই ২০২৪
জাতির জনক ও ৭ই মার্চ ইস্যু সংসদের জন্য রেখে দিলেন হাইকোর্ট
বাংলাদেশ

জাতির জনক ও ৭ই মার্চ ইস্যু সংসদের জন্য রেখে দিলেন হাইকোর্ট

১৭ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

২১ জুন ২০২৬
কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

২১ জুন ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.