সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

১২ কেজির এলপিজির দাম ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
১২ কেজির এলপিজির দাম ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা

১২ কেজির এলপিজির দাম ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা

ভোক্তা পর্যায়ে বেসরকারিভাবে সরবরাহ করা ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত মাসে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। ফলে আগস্ট মাসে ১২ কেজির এলপিজির দাম ৭০ টাকা বেড়েছে।

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

সোমবার কার্যকর হওয়া নতুন মূল্য অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৩৩ টাকা ১৫ পয়সা, যা গত মাসে ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। এই হার অনুযায়ী বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম নির্ধারণ করা হবে।

অন্যদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম কমানো হয়েছে। নতুন করে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৬৭ পয়সা, যা আগে ছিল ৭৪ টাকা ৪০ পয়সা।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দামের পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসেই এলপিজির মূল্য পুনর্নির্ধারণ করা হয়। এলপিজি উৎপাদনের প্রধান উপাদান প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক মূল্য সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সৌদি আরামকোর ঘোষিত সৌদি কার্গো মূল্য (সৌদি সিপি) অনুসারে নির্ধারিত হয়। সেই মূল্যকে ভিত্তি করেই দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়।

চলতি বছরের এপ্রিলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে এলপিজির দাম বেড়ে গেলে দেশের ইতিহাসে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি হয়। তবে জুন ও জুলাই মাসে টানা দুই দফা দাম কমানোর পর আগস্টে আবার দাম বাড়ানো হলো।

সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

যদিও বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে, ভোক্তাদের অভিযোগ—বাজারে অনেক ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। একই সময়ে প্রাকৃতিক গ্যাসের সীমিত সরবরাহের কারণে দেশের অনেক পরিবার রান্নার জ্বালানি হিসেবে এলপিজির ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে উঠছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

সারাদেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন, নিহত ৪
বাংলাদেশ

সারাদেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন, নিহত ৪

১৬ জুলাই ২০২৪
ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি
অর্থনীতি

ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি

১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.