রবিবার, নভেম্বর ৮, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

৫৭ বছর বয়সে পুলিশ সদস্যের এসএসসি পাস

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৩ মে ২০২৪
in বাংলাদেশ
A A
0
৫৭ বছর বয়সে পুলিশ সদস্যের এসএসসি পাস

চাকরির বাকি আর মাত্র দু’বছর দশ মাস। এরইমধ্যে পুলিশের পোশাকে কাটিয়ে দিয়েছেন জীবনের ৩৭টি বসন্ত। তবে পালক ঝরে পড়ার আগে ফিনিক্স পাখির মতো জ্বলে উঠেছেন বগুড়ার ট্রাফিক বিভাগের কনস্টেবল আব্দুস সামাদ। ৫৭ বছর বয়সে তিনি কারিগরি শাখা থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন৷

রোববার (১২ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পুলিশ সদস্য আব্দুস সামাদের এ সাফল্যের খবর জানা যায়। চাকরি শেষে হোমিও চিকিৎসায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখেন সামাদ। তিনি ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও এক মেয়ের জনক।

সম্পর্কিত

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

খোঁজ নিয়ে জানা যায়, আব্দুস সামাদ ১৯৬৮ সালে রাজশাহী জেলার বাঘা উপজেলার আশরাফপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পরে ১৯৮৭ সালে অষ্টম শ্রেণি পাসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন।

তিনি বগুড়ার শেরপুর, সদর ও নন্দীগ্রাম ডিএসবি, সদর কোর্ট এবং সর্বশেষ বগুড়া ট্রাফিক পুলিশের সদস্য হিসেবে কর্মরত আছেন। পারিবারিক অসচ্ছলতার কারণে অষ্টম শ্রেণি পাস করেই পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।

আব্দুস সামাদ জানান, তার চাকরির বয়স আর মাত্র ২ বছর ১০ মাস আছে। চাকরি শেষে হোমিও চিকিৎসায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখেন সামাদ। কিন্তু সেই কোর্সে ভর্তি হতে তার এসএসসি পাসের সার্টিফিকেট প্রয়োজন৷ ফলে সিদ্ধান্ত নেন এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালে তিনি নাটোর মহর কয়া নতুনপাড়া কারিগরি ইনস্টিটিউটটে নবম শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকেই এ বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং জিপিএ ৪ দশমিক ২৫ পেয়ে উত্তীর্ণ হন।

আব্দুস সামাদের এসএসসি পাসের খবর জানার পর তার কর্মস্থল ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, ডিপার্টমেন্ট থেকে সদস্যদের মান উন্নয়নের ক্ষেত্রে সবসময় ইতিবাচক সহযোগিতা করা হয়। দায়িত্ব পালনের পাশাপাশি সামাদের ৫৭ বছর বয়সে এসে এসএসসি পাস সমাজের সবশ্রেণি পেশার মানুষের জন্য অনুপ্রেরণা। মানুষ চাইলে সব সাধন করতে পারেন, সামাদ তারই প্রতিফলন দেখিয়েছেন।

ট্যাগ: এসএসসি পাসকনস্টেবল আব্দুস সামাদপুলিশলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ফিরবেন না বেনজীর, যে দেশে নিয়েছেন নাগরিকত্ব
বাংলাদেশ

ফিরবেন না বেনজীর, যে দেশে নিয়েছেন নাগরিকত্ব

৩ জুলাই ২০২৪
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, সুস্থ পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী
জাতীয়

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, সুস্থ পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

৭ আগস্ট ২০২৬

সর্বশেষ

যুদ্ধের পথে হাঁটলে যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে: রেজাই

যুদ্ধের পথে হাঁটলে যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে: রেজাই

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
0

0

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
0

0

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
0

0

শেখ হাসিনাকে ফেরাতে আইনি পথেই এগোচ্ছি, আবেগের সুযোগ নেই: আইনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে আইনি পথেই এগোচ্ছি, আবেগের সুযোগ নেই: আইনমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

যুদ্ধের পথে হাঁটলে যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে: রেজাই

যুদ্ধের পথে হাঁটলে যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে: রেজাই

৮ নভেম্বর ২০২৬
মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

৮ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.