সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অন্যান্য

 ‘স্বর্গে জমি বিক্রি’ চলছে! 

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ জুন ২০২৪
in অন্যান্য
Reading Time: 1 min read
A A
0
স্বর্গে জমি বিক্রি, মেক্সিকো, গির্জা

পৃথিবী, চাঁদ বা মঙ্গল গ্রহে নয়, এবার স্বর্গের জমি বিক্রি হচ্ছে। মেক্সিকোর একটি গির্জা ‘স্বর্গে জমি বিক্রি’ করছে বলে চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। এর আগে একজন টিকটকে এ–সংক্রান্ত একটি ভিডিও ছেড়েছেন।

মূল ধারার বেশ কয়েকটি গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। এসব খবরে বলা হয়েছে, ইগলেশিয়া দেল ফাইনাল দে লস গির্জা ‘স্বর্গে একখণ্ড জমি’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ ডলার সংগ্রহ করেছে।

আসলে ব্যঙ্গ করে ইভানজেলিক্যাল গির্জার নাম করে এই ‘স্বর্গে জমি বিক্রি’র কথা বলা হচ্ছে। যারা কাজটি করেছেন, তারা এর মাধ্যমে গির্জার একশ্রেণির ধর্মগুরুর প্রতারণার কথা তুলে ধরতে চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংগঠনের পেজটি বেশ জনপ্রিয়।

তথাকথিত এই জমি বিক্রির দাবি করে ঘোষণায় বলা হয়েছে, স্বর্গে প্রতি বর্গমিটার জমির দাম পড়বে ১০০ মার্কিন ডলার। আগ্রহী ক্রেতারা আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল পে–এর মাধ্যমে বা অন্য কোনো পরিকল্পনার আওতায় মূল্য পরিশোধ করতে পারবেন।

ওই কথিত গির্জার ধর্মযাজকের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, তিনি ২০১৭ সালে ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন। ঈশ্বরই তাকে স্বর্গে জমি বিক্রির অনুমোদন দিয়েছেন।

প্রতিবেদনে দাবি করা হয় যে জমি বিক্রি করে গির্জাটি লাখ লাখ ডলার সংগ্রহ করেছে।অনেকেই খবরটি সামাজিক যো6গাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এতে অসংখ্য মানুষ মন্তব্যও করেন।

একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘আহা, কোনো ধর্মযাজক যদি আমার কাছে স্বর্গের জমি বিক্রি করতে চাইতেন! কোনো ধর্মযাজক আমার কাছে এমন প্রস্তাব নিয়ে এলে আমি আগে তাকে সেখানে পাঠাতাম। সেখান থেকে তাকে ফেসটাইমে কল দিতে বলতাম যাতে আমি ভিডিওতে দেখতে পারি, আমি আসলে কী কিনতে যাচ্ছি।’

সম্পর্কিত

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা

আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার জানা দরকার, কারা জমি দিচ্ছে, যাতে আমি তাদের স্বর্গের জমিতে মূল্যছাড়ের অফার দিতে পারি।’

তৃতীয় আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘ঈশ্বরের নামে এমন চাতুর্য্য শয়তানের কাজ।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

অন্যান্য

শিল্পচর্চার ধারাবাহিকতায় গ্যালারি কায়ার প্রশংসা রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের

১৩ জুন ২০২৬
ট্রাম্পের ওপর হামলাকারী সম্পর্কে যা জানা গেলো
অন্যান্য

ট্রাম্পের ওপর হামলাকারী সম্পর্কে যা জানা গেলো

১৪ জুলাই ২০২৪

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.